ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী, হাসপাতালে নিলেন তৃতীয় স্ত্রী

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 812

চাঁদপুরের মতলব উত্তরে এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার (২৩ জুন, ২০২৫) দিনগত রাত ২টার দিকে উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এক নারী তার ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী কল্পনা বেগম (২৫) এবং তার বাবা বাবর আলী পলাতক রয়েছেন।

ভুক্তভোগী স্বামী মো. উজ্জ্বল (৩৫) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার চওড়াপাড়া গ্রামের শামসুজ্জামানের ছেলে। অভিযুক্ত কল্পনা বেগম উজ্জ্বল এর দ্বিতীয় স্ত্রী।

ঘটনার সূত্রপাত ও বিস্তারিত

জানা যায়, প্রায় এক বছর আগে উজ্জ্বল ও কল্পনার বিয়ে হয়। বিয়ের পর থেকে উজ্জ্বল তার দ্বিতীয় স্ত্রী কল্পনাকে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চওড়াপাড়া গ্রামের নিজ বাড়িতেই বসবাস করছিলেন। কিছুদিন আগে কল্পনা উজ্জ্বলকে নিয়ে তার বাবার বাড়ি চাঁদপুরের কৃষ্ণপুর গ্রামে যান, এবং এরপর থেকে তারা সেখানেই থাকছিলেন।

সোমবার রাতে উজ্জ্বল যখন ঘুমিয়ে ছিলেন, তখনই কল্পনা তার গোপনাঙ্গ কেটে দেন বলে অভিযোগ। উজ্জ্বলের চিৎকারে আশেপাশে লোকজন ছুটে আসেন এবং তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা উজ্জ্বলের তৃতীয় স্ত্রী ফারজানাকে ফোন করে বিষয়টি জানান। ওই রাতেই ফারজানা ঘটনাস্থলে এসে উজ্জ্বলকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন।

পুলিশের বক্তব্য

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ও স্পর্শকাতর ঘটনা। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি করেছে।

ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী, হাসপাতালে নিলেন তৃতীয় স্ত্রী

আপডেট সময় : ০৫:২৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫