ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কবিতা

ছলনাময়ী নারী

আদিবা তাবাসসুম
  • আপডেট সময় : ০৮:৫০:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
  • / 447

ছেড়েই যখন চলে যাবে
জীবনে ক্যান এলে
আমার জীবন নষ্ট করে
কী বা এমন পেলে?

রুপে গুণে কমতি যে নেই
অন্তর কেবল কালো
ভিতর তোমার পোড়ানো ছাই
উপর ছিল ভালো।

অতীত তোমার এতই আপন
ছাড়লে না তার পিছু
সমাধান দিলে নিজেই তুমি
বিচ্ছেদেই সব কিছু।

অচেনা এক মায়ায় ঘিরে
চলে গেছো দূরে
তোমার করা ছলনাতে
হৃদয় আজও পুড়ে।

বিনা দোষেই অপরাধী
তবু তুমি খুশি
বুকের মাঝে এখন আমি
দুঃখটাকেই পুষি।

কবিতা

ছলনাময়ী নারী

আপডেট সময় : ০৮:৫০:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪

ছেড়েই যখন চলে যাবে
জীবনে ক্যান এলে
আমার জীবন নষ্ট করে
কী বা এমন পেলে?

রুপে গুণে কমতি যে নেই
অন্তর কেবল কালো
ভিতর তোমার পোড়ানো ছাই
উপর ছিল ভালো।

অতীত তোমার এতই আপন
ছাড়লে না তার পিছু
সমাধান দিলে নিজেই তুমি
বিচ্ছেদেই সব কিছু।

অচেনা এক মায়ায় ঘিরে
চলে গেছো দূরে
তোমার করা ছলনাতে
হৃদয় আজও পুড়ে।

বিনা দোষেই অপরাধী
তবু তুমি খুশি
বুকের মাঝে এখন আমি
দুঃখটাকেই পুষি।