জয়পুরহাট সীমান্তে কাঁটাতার নির্মাণ: বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা
- আপডেট সময় : ০৮:১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / 130
জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা ঘোনাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে। তবে বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী (বিজিবি) বাধা দেওয়ায় বিএসএফ কাজটি স্থগিত করেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে বিএসএফ সদস্যরা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। এ ঘটনা স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি করে। পরে বিজিবির হস্তক্ষেপে বিএসএফ কাজটি বন্ধ করে।
এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতীয় পক্ষ জানায়, তারা আর এই ধরনের কাজ করবে না এবং আগেই নির্মাণ করা অংশটিও সরিয়ে নেবে।
বিজিবি সূত্রে জানা যায়, বিএসএফের এই একপক্ষীয় কর্মকাণ্ড সীমান্তের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার চেষ্টা। বিজিবি এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

























