ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টিকে নিষিদ্ধের আইনি প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 246

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, জাতীয় পার্টি হচ্ছে ফ্যাসিবাদী আ’লীগের সকল অপকর্মের সহযোগী। তিনি বলেন, যেহেতু আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই জাতীয় পার্টির কার্যক্রমকে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধনের পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ১৯৮৪ থেকে ৯০ সাল পর্যন্ত স্বৈরতন্ত্র কায়েম করে জাতীয় পার্টি দেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল এবং জুলাই বিপ্লবেও তারা ছাত্রজনতার পক্ষে ছিল না।

নুরের ওপর হামলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, যা খুবই ন্যাক্কারজনক ও অগ্রহণযোগ্য। তিনি বলেন, “হাসিনা ও তার অনুগতদের ওপর মানুষের পুঞ্জীভূত ক্ষোভ আর রাগ রয়েছে। এসব কারণে মানুষ তাদের আক্রোশ মেটাচ্ছে।” তবে তিনি এ ধরনের ঘটনাকে “মব” অ্যাকশন বলতে রাজি নন এবং বলেন যে সরকার এসব কার্যক্রম সমর্থন করে না। যেখানেই বিশৃঙ্খলা হচ্ছে, সেখানেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছুটে যাচ্ছে।

তিনি আরও বলেন, “চোরাবালিতে ডুবে যাওয়া এই বাংলাদেশ এক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।” নতুন বাংলাদেশ বিনির্মাণে আবু সাঈদ, মুগ্ধ এবং ওয়াসিমরা জীবন দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই নতুন বাংলাদেশে কোনো দুর্নীতিবাজকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না।

শিক্ষকদের প্রতি আহ্বান ও ঐতিহাসিক উদাহরণ

শিক্ষকদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল বলেন, পতিত সরকারের আমলে বেসরকারি স্কুল-কলেজে কিভাবে নিয়োগ হয়েছে, তা সবাই জানে। তিনি শিক্ষকদেরকে নিয়োগের নামে যারা টাকা নিয়েছে, তাদের নাম প্রকাশ করার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা সব দুর্নীতিবাজদের মাটি খুঁড়ে বের করে আনার চেষ্টা করব।”

গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ঐতিহাসিক উদাহরণ টেনে তিনি ব্রিটিশ রাজা প্রথম চার্লসের বিচার এবং ১৬৬১ সালে স্বৈরশাসক অলিভার ক্রমওয়েলের প্রতীকী ফাঁসির ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, এমন দৃষ্টান্তমূলক শাস্তির কারণেই ব্রিটেনে আর কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচারীর জন্ম হয়নি এবং সেখানে দুর্নীতিমুক্ত পরিবেশ বিরাজ করছে।

ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র অনার্স কলেজের অধ্যক্ষ ড. আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এস এম আমানুল্লাহ, ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা জামায়াতের আমীর আলী আজম মোহাম্মদ আবু বকর প্রমুখ।

জাতীয় পার্টিকে নিষিদ্ধের আইনি প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে

আপডেট সময় : ০১:৫৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫