ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা
  • আপডেট সময় : ০৪:৫৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / 195

রাজধানীর ডেমরায় মো. হাবিবুর রহমান মোল্লা (৩৪) নামের সাবেক এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যার পর ডেমরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হাবিবুর ডেমরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলেন। তিনি বর্তমানে স্থানীয় যুবদল নেতা ও জিয়া সাইবার ফোর্সের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী। পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসীরা হত্যার চেষ্টায় এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবারের লোকজন।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা:

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বাবা মঞ্জুর আলী জানান, গতকাল সন্ধ্যার পর একটি ইফতার পার্টি শেষে বাড়ি ফিরছিলেন হাবিবুর। পূর্বপরিকল্পিতভাবে ডেমরা বাজারে ওত পেতে থাকা ছাত্রলীগ নামধারী কিশোর গ্যাং সদস্য যমজ ভাই শান্ত, প্রান্ত ও তাদের সহযোগী মারুফ, ইমনসহ অজ্ঞাতনামা ১০-১২ জন হাবিবুরের ওপর অতর্কিতে হামলা চালায়। সন্ত্রাসীরা হাবিবুরের মাথায় কাঁচি ও চাপাতি দিয়ে কোপ দেয়। এ সময় ভুক্তভোগী চাপাতির কোপ থেকে কিছুটা রক্ষা পেলেও কাঁচির সরাসরি আঘাতে মাথায় গুরুতর রক্তাক্ত জখম হন। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা হাবিবুরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাঁর মাথায় কয়েকটি সেলাই দিতে হয়েছে।

পুলিশের পদক্ষেপ:

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘দুর্বৃত্তরা সাবেক ছাত্রদল নেতা হাবিবুরকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করেছে, এমন খবর পেয়েছি। এ ঘটনায় ঢামেকে ও ঘটনাস্থলে পৃথকভাবে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এলাকাবাসীর প্রতিক্রিয়া:

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ডেমরায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

আপডেট সময় : ০৪:৫৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫