ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তারাবির সময় নিজ সন্তানকে কুপিয়ে হত্যা,পালালেন মা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 1196

নরসিংদীর রায়পুরায় তারাবি নামাজ চলাকালে নিজ পুত্রসন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মা শিরিন বেগমের বিরুদ্ধে। শনিবার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আনাস মিয়া (৩)। সে ওই এলাকার সৌদিপ্রবাসী ডালিম মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু বক্কর।

স্থানীয় সূত্র জানায়, পাঁচ বছর আগে একই উপজেলার হাইরমারা এলাকার শিরিন বেগমকে বিয়ে করেন ডালিম মিয়া। বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। এরপর শিরিন তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

শনিবার রাতে নিজ ঘরে আনাসকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান শিরিন বেগম। এ সময় পাশের কক্ষে তারাবি নামাজ আদায় করছিলেন শিশুটির দাদি। চিৎকার শুনে ছুটে এসে তিনি নাতির রক্তাক্ত মরদেহ দেখতে পান। শিশুটির দাদি জানাতে পারেননি, কেন শিরিন নিজ সন্তানকে হত্যা করলেন। ঘটনার পর থেকে পুত্রবধূ পলাতক রয়েছেন বলে জানান তিনি।

তারাবির সময় নিজ সন্তানকে কুপিয়ে হত্যা,পালালেন মা

আপডেট সময় : ১২:০৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫