ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান শিগগিরই ফিরছেন দেশে

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৮:২০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 317

লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের খবর প্রকাশের পরই আরেকটি সুসংবাদ দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানালেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। তবে সুনির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি তিনি।

আজ (মঙ্গলবার, ১০ জুন, ২০২৫) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মির্জা ফখরুলকে প্রশ্ন করা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে নাগাদ দেশে ফিরবেন। জবাবে দলের মহাসচিব দৃঢ়তার সাথে বলেন, “তারেক সাহেব নিশ্চয় দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন।” কবে ফিরবেন জানতে চাইলে তিনি কেবল বলেন, “শিগগিরই ফিরবেন।”

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি

একই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির খবরও দেন। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, উনি আগের চেয়ে শারীরিক দিক থেকে বেশ ভালো বলে মনে হয়… ডাক্তাররাও তাই বলেছেন। শি ইজ মাচ বেটার।”

তারেক রহমান শিগগিরই ফিরছেন দেশে

আপডেট সময় : ০৮:২০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫