ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের জন্য ইউনূসকে প্রধানমন্ত্রীরূপে চান সারজিস

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / 172

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে বলে মন্তব্য করেছেন সারজিস আলম। তিনি তাঁকে একজন স্টেটসম্যান হিসেবে বর্ণনা করেছেন। আজ শনিবার (২৯ মার্চ) ফেসবুকে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন।

 ফেসবুক স্ট্যাটাস:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ফেসবুকে লেখেন, ‘প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে।’

 ইউনূসের চীন সফর:

গত বুধবার (২৬ মার্চ) চার দিনের সরকারি সফরে চীনে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফর শেষে আজ শনিবার (২৯ মার্চ) তার দেশে ফেরার কথা রয়েছে।

 সম্মানসূচক ডক্টরেট:

তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় (পিকেইউ)। এদিন পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা।

দেশের জন্য ইউনূসকে প্রধানমন্ত্রীরূপে চান সারজিস

আপডেট সময় : ০৪:০০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫