ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ দেখে আতঙ্কে আ.লীগ নেতার মৃত্যু

বিশেষ প্রতিবেদক চট্টগ্রাম
  • আপডেট সময় : ১১:২৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 245

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় পুলিশ দেখে হার্ট অ্যাটাকে লাল মিয়া (৬০) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার (২ মার্চ) বিকেলে থানার কুসুমবাগ আবাসিকের ডেবার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। লাল মিয়া ওই এলাকার রাজীব ভবনের নিচতলায় মুদির দোকান করতেন। একই ভবনে তিনি থাকতেনও। লাল মিয়া ডেবারপাড় ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

পুলিশের ভাষ্য ও ঘটনার প্রেক্ষাপট:

পুলিশ জানিয়েছে, পরোয়ানাভুক্ত এক আসামির বিষয়ে খবরাখবর নিতে রোববার বিকেলে তারা ওই এলাকায় গিয়েছিল। পরে তাদের সঙ্গে লাল মিয়ার কথা হয়। কথোপকথনের একপর্যায়ে লাল মিয়া মাটিতে পড়ে যান।

পরিবারের অভিযোগ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্য:

তবে ভুক্তভোগীর নিকটাত্মীয় মো. শরীফ বলেন, পুলিশ এসে জোর করে ফুফার সঙ্গে কথা বলেছে। এ সময় ভয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডিতে লিখেছেন, আফাং ভাই নিজ দোকানে দোকানদারি করছিলেন। পুলিশ এসে বলল, মালপত্র গুছিয়ে নিন, থানায় যেতে হবে। সাথে সাথে ৬৫/৬৭ বছর বয়স্ক নিরপরাধ মানুষটি হার্ট অ্যাটাক করে মাটিতে লুটিয়ে পড়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রথম রোজা, আর রোজা মুখেই বিদায় নিলেন আমাদের সবার প্রিয় সর্বদা হাস্যোজ্জ্বল আফাং ভাই।

পুলিশ দেখে আতঙ্কে আ.লীগ নেতার মৃত্যু

আপডেট সময় : ১১:২৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫