ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের ভাঙ্গায় কোটি টাকার জমি দখল, বাধা দেওয়ায় হামলা-মারধর

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 552

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সাওতিকান্দার হিরালদী গ্রামে একটি নিরীহ পরিবারের প্রায় এক কোটি টাকা মূল্যের সম্পত্তি জোরপূর্বক দেয়াল তুলে দখলের অভিযোগ উঠেছে। খবর পেয়ে জমির মালিকরা ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা ও মারধর করা হয়।

এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও অভিযুক্তরা বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে।

যেভাবে ঘটনার সূত্রপাত

সাউতিকান্ধা মৌজার বিএস ৯৪১ নং দাগের একটি জমির উত্তরাধিকার সূত্রে মালিক হন মৃত আব্দুর রহিম ওরফে আব্দুর রহমান দাইয়ের ৮ সন্তান। জমির ৬৩ শতাংশ রেলওয়ে অধিগ্রহণ করার পর বাকি সম্পত্তির মালিকানা নিয়ে এই সমস্যার সৃষ্টি হয়।

গত ২১ আগস্ট শাহাবুদ্দিন শেখ নামের এক ব্যক্তি ওই জমির পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সীমানা জুড়ে একটি দেয়াল তোলার চেষ্টা করেন। জমির মালিকদের অভিযোগ, তিনি কেনা জমির চেয়েও বেশি জায়গা দখল করে এই দেয়াল বানাচ্ছেন। এ নিয়ে ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিজস্ব জমির বাইরে দেয়াল তুলতে নিষেধ করে। কিন্তু পুলিশ চলে যাওয়ার দু’দিন পর আবারও সেখানে বালি ফেলে দখলের চেষ্টা শুরু হয়।

হামলা ও হুমকির অভিযোগ

আব্দুর রহিমের ছেলে সিকিম আলী বলেন, দখল অনুযায়ী তাদের মাত্র ১.৪১ শতাংশ জমি পাওয়ার কথা। কিন্তু অভিযুক্তরা পুরো সম্পত্তি দেয়াল দিয়ে ঘিরে নিচ্ছেন। তিনি অভিযোগ করেন, “এরা দুর্ধর্ষ প্রকৃতির। এদের একজন একটি হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি। এর আগেও তারা নিক্সন চৌধুরী এমপির প্রভাব খাটিয়ে বিভিন্ন স্থানে ভূমিদস্যুতা করেছে।” তিনি আরও জানান, বাধা দিতে গেলে তারা হুমকি দেয় এবং তার বোনদেরও মারধর করেছে।

রহিম দাইয়ের মেয়ে রাবেয়া বেগম জানান, তারা কেউ এলাকায় থাকেন না। এই সুযোগে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস করে না। রাবেয়া বেগম দুই দফায় ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে দেয়াল নির্মাণে নিষেধাজ্ঞা জারির জন্য আবেদন করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য

অভিযুক্ত শাহ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক রতন কুমার মন্ডল বলেন, “এই জমি ক্রেতার ডিমার্কেশন এবং পার্টিশন ডিড না থাকায় সমস্যার উদ্ভব হয়েছে। আমরা দুই পক্ষকে বসিয়ে আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা করছি।” তিনি আরও বলেন, দুই পক্ষই জমির পশ্চিম দিক দিয়ে দখল নিতে চাওয়ায় বিষয়টি সমাধানে কিছুটা সময় লাগছে।

ফরিদপুরের ভাঙ্গায় কোটি টাকার জমি দখল, বাধা দেওয়ায় হামলা-মারধর

আপডেট সময় : ০২:৫৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫