ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের রাতভর যৌথ অভিযান, দুই ভাইয়ের ঘর থেকে মিললো গাঁজার পাহাড়

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 963

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল রোববার (২৫ মে) রাতভর চলা এই অভিযানে অংশ নেয় বোয়ালমারী সেনা ক্যাম্প ও বোয়ালমারী থানা পুলিশের একটি যৌথ টিম।

আটক দুই ভাই, এলাকায় পরিচিত মাদক কারবারি

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ইমরুল ফকির (৩৫) এবং সুজাত ফকির (৩০)। তারা সম্পর্কে আপন ভাই এবং স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী তাদের বাড়িতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজার এই বড় চালানটি উদ্ধার করে।

ঈদকে কেন্দ্র করে বড় পরিকল্পনা ছিল মাদক চক্রের

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, “গোপন সূত্রে জানতে পারি দুর্গাপুর এলাকায় একটি মাদক চক্র বড় চালান মজুত করেছে। তাৎক্ষণিকভাবে যৌথবাহিনী নিয়ে অভিযান পরিচালনা করি এবং দুই সহোদরকে গাঁজাসহ আটক করি।”

মামলার প্রস্তুতি, আদালতে প্রেরণ

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসায় জড়িত এবং আসন্ন ঈদকে কেন্দ্র করে তারা বড় পরিসরে ব্যবসা চালু করার পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

ট্যাগস :

ফরিদপুরের রাতভর যৌথ অভিযান, দুই ভাইয়ের ঘর থেকে মিললো গাঁজার পাহাড়

আপডেট সময় : ০৪:৩৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫