ঢাকা ০১:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে খালেদা জিয়ার ছবি ভাঙচুর, প্রতিবাদে উত্তাল ২১ নম্বর ওয়ার্ড

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 2121

ফরিদপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে বিএনপির অফিসে হামলার প্রতিবাদে স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (আজ) বিকেল ৫টায় চরকমলাপুর রাস্তায় আধাঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের উদ্যোগে কর্মসূচি

এই মানববন্ধন আয়োজন করে ফরিদপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণ। তারা দাবি করেন, বিএনপির অফিস ভাঙচুরের ঘটনার নেতৃত্ব দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি অভিক।

পূর্বের হামলার অভিযোগ

উল্লেখ্য, গত ২ মে (শুক্রবার) বিকেল ৫টায় ছাত্রলীগের সহ-সভাপতি অভিকের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিতভাবে ২১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা চালায়। তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও নায়েবা ইউসুফের ছবি, গুরুত্বপূর্ণ ফাইলপত্র ও অফিসের আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে।

বক্তাদের বক্তব্য ও দাবি

মানববন্ধনে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, গত ১৭ বছর ধরে ছাত্রলীগ নেতাকর্মীরা বিরোধী দলের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আসছে। এখন আর এসব সহ্য করা হবে না—প্রতিবাদ এবং প্রতিহত করা হবে।

উপস্থিতি

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা এবং ২১ নম্বর ওয়ার্ডের বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ফরিদপুরে খালেদা জিয়ার ছবি ভাঙচুর, প্রতিবাদে উত্তাল ২১ নম্বর ওয়ার্ড

আপডেট সময় : ০৯:৪১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫