ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ডিসি অফিসের কর্মচারীর ভাড়া ফ্ল্যাটে দেহ ব্যবসা, ৩ জন আটক

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 1850

ফরিদপুর শহরের একটি আবাসিক এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, শহরের দক্ষিণ আলীপুরের চারতলা ভবনের ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক আব্দুল আওয়াল।

আটকের পর ঘটনাস্থলে এসে আব্দুল আওয়াল স্থানীয়দের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয়দের সন্দেহ ও অভিযান

ফ্ল্যাটটিতে বহিরাগত ছেলেমেয়েদের সন্দেহজনক আনাগোনা দেখতে পেয়ে স্থানীয়দের মনে সন্দেহ জাগে।

আটক: মঙ্গলবার বিকেলে ফ্ল্যাটে তাদের অবস্থান নিশ্চিত হয়ে এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশে খবর দেন। কোতোয়ালি থানার এসআই হাসান শিকদারের নেতৃত্বে পুলিশ এসে তাদের আটক করে।

আটককৃতরা:

জুয়েল বিশ্বাস (৪০), মোস্তফাডাঙ্গী, সদর উপজেলা।

মাহিয়া (২০), দক্ষিণ টেপাখোলা।

দুলি বেগম (৩৫), চর মঙ্গলকোট, কৈজুরি ইউনিয়ন।

ইয়াবার সরঞ্জাম: স্থানীয় যুবক অন্তু জানান, ফ্ল্যাটে ইয়াবা সেবনের জন্য সূচ লাগানো সিরিঞ্জসহ বিভিন্ন সরঞ্জাম এবং সদ্য সেবনের গন্ধ পাওয়া যায়।

আব্দুল আওয়ালের ভূমিকা

ফ্ল্যাট মালিক জাহাঙ্গীর নিশ্চিত করেছেন, ডিসি অফিসে চাকরি করেন জেনে তিনি আব্দুল আওয়ালকেই ৯ হাজার টাকায় ফ্ল্যাটটি ভাড়া দেন। আওয়াল স্ত্রী ও শাশুড়িকে নিয়ে থাকবেন বলে জানিয়েছিলেন।

আওয়ালের আগমন: চক্রের সদস্যরা ধরা পড়ার কিছুক্ষণ পরই আব্দুল আওয়াল ঘটনাস্থলে উপস্থিত হন এবং স্থানীয়দের ধরিয়ে নেওয়ায় দেখে নেওয়ার হুমকি দেন।

ফ্ল্যাট মালিকের পদক্ষেপ: ঘটনা জানার পর মালিক জাহাঙ্গীর ওই ভাড়াটিয়াকে অবিলম্বে ফ্ল্যাট ছেড়ে দিতে বলেছেন।

আওয়ালের পূর্বের রেকর্ড: ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির মুন্সি মোখলেসুর রহমান নিশ্চিত করেন, আব্দুল আওয়াল স্থায়ী ভিত্তিতে অফিস সহায়ক পদে চাকরি করেন। ২০২২ সালের ৩ জুলাই মধুখালীতে গাছের গলুই চুরির অভিযোগে স্থানীয়রা তাঁকে আটক করেছিলেন। এই দেহ ব্যবসার চক্রে তাঁর সম্পৃক্ততা গুরুতর প্রশ্ন সৃষ্টি করেছে।

আইনি পদক্ষেপ ও চক্রের স্বীকারোক্তি

কোতোয়ালী থানার এসআই হাসান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে গণ-উপদ্রব সৃষ্টির অভিযোগে মামলা করা হয়েছে।

চক্রের বিস্তার: জিজ্ঞাসাবাদে দুলি বেগম স্বীকার করেন, শহরের আরও বিভিন্ন এলাকায় একাধিক ফ্ল্যাট ভাড়া নিয়ে তাদের এই অসামাজিক কর্মকাণ্ড চলছে এবং এই কাজে সে মেয়ে সরবরাহ করে। জুয়েল ও দুলি এর আগেও শহরের আলীপুর মোড়ে একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার হয়েছিলেন।

আওয়ালের আত্মপক্ষ সমর্থন

ঘটনার বিষয়ে জানতে চাইলে আব্দুল আওয়াল দাবি করেন, ফ্ল্যাটটি তিনি নন, জুয়েল ভাই ভাড়া নেন। তিনি তাদের ছাড়ানোর জন্য কিছু বলেননি বা কাউকে হুমকি দেননি। তবে ফ্ল্যাট মালিকের বক্তব্য নিয়ে তিনি পরে জানাবেন বলে কথা দিলেও আর জানাননি।

ফরিদপুরে ডিসি অফিসের কর্মচারীর ভাড়া ফ্ল্যাটে দেহ ব্যবসা, ৩ জন আটক

আপডেট সময় : ১১:০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫