ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ‘নীরব চাঁদাবাজি’র বিরুদ্ধে বিএনপির মাইকিং

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 570

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিএনপির নাম ভাঙিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায় ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে এবং নতুন মামলার আসামী বানানোর হুমকি দিয়ে ‘নীরব চাঁদাবাজির’ চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা বিএনপি। এই প্রতারণার ফাঁদে পা না দিতে জনসাধারণকে সচেতন করতে মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনভর বিভিন্ন স্থানে মাইকিং করা হয়।

উপজেলা সদর ও পৌরসভাসহ বিভিন্ন এলাকায় একটি অটোরিকশায় চড়ে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. জব্বার মোল্লা এই প্রচারণা চালান।

মাইকিংয়ের মূল বার্তা

মাইকিংয়ে বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে আলফাডাঙ্গা বাজার ও আশপাশের গ্রামে, বিশেষ করে হিন্দু সম্প্রদায় ও ব্যবসায়ীদের ওপর নানা রকম ভয়ভীতি দেখিয়ে এবং নতুন মামলার আসামী বানানোর কথা বলে নীরবে চাঁদাবাজি চলছে।

সতর্কতা: জনগণকে এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দিতে অনুরোধ করা হয়।

দাবি: মাইকিংয়ে উল্লেখ করা হয়, অনেকে নিজেদের বিএনপির নেতা হিসেবে দাবি করে এই অপরাধ করছে।

জানানোর আহ্বান: কেউ বিএনপির নাম ভাঙিয়ে ভয়ভীতি দেখালে তাৎক্ষণিকভাবে উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামকে প্রকাশ করা মোবাইল নম্বরে জানাতে বলা হয়।

উপজেলা বিএনপির বক্তব্য: ভাবমূর্তি রক্ষাই উদ্দেশ্য

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস এই পদক্ষেপের কারণ ব্যাখ্যা করেছেন।

তিনি বলেন, “বিগত দিনে যারা বিএনপির রাজনীতি করতেন না, ৫ আগস্টের পরে তারা অনেকেই বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজিসহ নানা অপরাধ করে চলছেন। এতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে।” তাই জনসাধারণকে সচেতন করার লক্ষ্যেই উপজেলা বিএনপির পক্ষ থেকে এই মাইকিং করা হয়েছে।

এ ব্যাপারে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. জব্বার মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

পুলিশের প্রতিক্রিয়া

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, “যদিও আমি একটু থানার বাইরে ছিলাম। তারপরেও মাইকিংয়ের বিষয়টি জানা নেই। তবে এ বিষয়ে কোনো অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।”

ফরিদপুরে ‘নীরব চাঁদাবাজি’র বিরুদ্ধে বিএনপির মাইকিং

আপডেট সময় : ০৯:২৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫