ফরিদপুরে পাঁচ দিনের বাসন্তী উৎসব শুরু
ফরিদপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ০১:০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- / 261
ফরিদপুরে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু হয়েছে। শহরের আদর্শ বালিকা বিদ্যালয়ের বিপরীতে নীলটুলি সার্বজনীন পূজা সমিতির আয়োজনে বৃহস্পতিবার রাতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে এই পূজা শুরু হয়।
আগামী সোমবার প্রতিমা বিসর্জনের মাধ্যমে এই উৎসবের সমাপ্তি হবে।
হিন্দু শাস্ত্র মতে, মা দুর্গার অপর নাম বাসন্তী। অনাচার থেকে রক্ষা পাওয়ার জন্য এবং দেশের মঙ্গল কামনায় প্রতি বছর বসন্তকালে এই পূজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ৭টা থেকে পূজা শুরু হয়ে অঞ্জলি প্রদান করা হবে। এছাড়া সন্ধ্যায় সন্ধ্যারতি এবং বিশেষ পূজার্চনার আয়োজন রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।




















