ঢাকা ১২:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা: ভাঙা হলো শত বছরের সিন্দুক, আহত ৫

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / 781

জমি নিয়ে বিরোধের জেরে ফরিদপুরের সালথা উপজেলায় এক বিএনপি নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ভোর রাতে হওয়া এই হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

হামলার শিকার মো. জাহিদ ফকির (৭০) বল্লভদী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি। তিনি জানান, তার প্রতিবেশী কাউছার কাজীর সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। সালিশে তার পক্ষে রায় এলেও কাউছারের ভাই হাসান কাজী হঠাৎ করেই সীমানা নির্ধারণ করতে গেলে এই ঘটনার সূত্রপাত ঘটে।

ভোররাতে হামলা, লুটে নেওয়া হয়েছে সর্বস্ব

জাহিদ ফকির অভিযোগ করেন, বুধবার ভোর রাত আড়াইটা থেকে তিনটার দিকে হাসান কাজীর নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল তার বাড়িতে হামলা চালায়। ভাঙচুরের শব্দ শুনে পরিবারের সদস্যরা এগিয়ে গেলে তাদের ওপর হামলা করা হয়।

হামলায় জাহিদ ফকির, তার স্ত্রী জাহানারা বেগম (৬০), ছোট ভাই শাহিদুর রহমান (৬০), ভাতিজা বদিউর রহমান (৩৫) এবং ছোট ভাইয়ের স্ত্রী নিপা বেগম আহত হন। এদের মধ্যে জাহিদ ফকিরের স্ত্রীর অবস্থা গুরুতর।

তিনি আরও জানান, হামলাকারীরা চারটি ঘরে ভাঙচুর করে ইলেকট্রনিকস পণ্য, মৌসুমি ফসলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে প্রায় শত বছরের পুরোনো একটি সিন্দুকের, যার তালা ভেঙে পাঁচটি পরিবারের দামী গহনা ও নগদ অর্থ লুট করা হয়েছে। হামলাকারীদের হাত থেকে বাড়ির টয়লেট বা গাছপালাও রেহাই পায়নি।

পুলিশের পদক্ষেপ

এ বিষয়ে জানতে চাইলে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, জমি নিয়ে তাদের প্রতিবেশী পরিবারের সঙ্গে ঝামেলা ছিল। হামলার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীরা ততক্ষণে পালিয়ে যায়। তিনি আরও বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, হামলার পর থেকে অভিযুক্ত হাসান কাজী পলাতক রয়েছেন এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

ফরিদপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা: ভাঙা হলো শত বছরের সিন্দুক, আহত ৫

আপডেট সময় : ০৪:৪৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫