ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বিদেশি অস্ত্রসহ যুবক গ্রেফতার, শহরের নিরাপত্তা প্রশ্নের মুখে!

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৪২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / 1270

ফরিদপুর শহরের টেপাখোলা লেকপাড় এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলিসহ সোহাগ মৃধা (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে কোতয়ালি থানা পুলিশের একটি টিম এ অভিযান চালায়।

আটককৃত যুবকের পরিচয়

গ্রেফতার হওয়া সোহাগ মৃধা ফরিদপুর জেলার সদরপুর উপজেলার বাবুরচর কাচারীডাঙ্গি গ্রামের বাসিন্দা। তিনি সহিদ মৃধার ছেলে।

পুলিশের বক্তব্য

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সালের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সোহাগ মৃধার কাছ থেকে ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন

ঘটনার বিষয়ে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি মোঃ আসাদউজ্জামান। বিষয়টি নিয়ে আইনগত অন্যান্য কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

ফরিদপুরে বিদেশি অস্ত্রসহ যুবক গ্রেফতার, শহরের নিরাপত্তা প্রশ্নের মুখে!

আপডেট সময় : ১২:৪২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫