ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বিস্ফোরক মামলায় মুক্তিযোদ্ধা গ্রেফতার: অজ্ঞাতনামা তালিকায় আওয়ামী নেতারা!

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 562

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার এক বীর মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে আলফাডাঙ্গা ও বোয়ালমারী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে আটক করে।

🔶 গ্রেফতার করা হয় যাদের

গ্রেফতারকৃতরা হলেন:

  • বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান হাই (৬৩) – সাধারণ সম্পাদক, দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগ

  • নাজিমুদ্দিন (৪০) – সদস্য, দাদপুর ইউনিয়ন যুবলীগ

  • তারিকুল ইসলাম (৪৫) – সাংগঠনিক সম্পাদক, রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগ

  • নুরু শরীফ (৪২) – সাধারণ সম্পাদক, রূপাপাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ

  • টুটুল মিয়া (৩৮) – সাধারণ সম্পাদক, রূপাপাত ইউনিয়ন যুবলীগ

🔶 মামলা ও অভিযোগ

আলফাডাঙ্গা থানায় বিএনপি কর্মী লাভলু সর্দার বিস্ফোরক দ্রব্য আইনে এই মামলা করেন। গত ১৮ জানুয়ারি করা মামলায় নাম উল্লেখ করে ১৭০ জন এবং অজ্ঞাতনামায় আড়াই থেকে তিন হাজার নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। মামলায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক এমনকি বোয়ালমারীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলকেও অন্তর্ভুক্ত করা হয়।

🔶 পুলিশের বক্তব্য

আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ জানান, “মামলার ভিত্তিতে দুই থানার যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা অজ্ঞাতনামা আসামি হিসেবে তালিকাভুক্ত ছিলেন।”

🔶 নেতাদের মধ্যে আতঙ্ক

স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার নামধারী অনেক নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন। গ্রেফতার আতঙ্কে পুরো বোয়ালমারী জুড়ে আওয়ামী ঘরানার নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

ট্যাগস :

ফরিদপুরে বিস্ফোরক মামলায় মুক্তিযোদ্ধা গ্রেফতার: অজ্ঞাতনামা তালিকায় আওয়ামী নেতারা!

আপডেট সময় : ১১:৩৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫