ঢাকা ১২:০৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে দুই যুবকের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৫৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 344

ফরিদপুরে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।

রায় ও সাজাপ্রাপ্তদের পরিচয়

আদালতের রায়ে মো. সজীব শেখ (২৬) ও মো. সোহেল মোল্লা (২৫)-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এই মামলার আরেক আসামি মোহাম্মদ ইয়াসিন মোল্লা (২৪)-কে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। তাদের সবার বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার যোগিবরাট গ্রামে।

যেভাবে ঘটেছিল লোমহর্ষক ঘটনা

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ জুলাই রাতে ওই শিশুটি বাড়ির টিউবয়েলে পানি আনতে গেলে তিন যুবক তাকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর তারা শিশুটিকে ধর্ষণ করে এবং মুখ বেঁধে ফেলে রেখে চলে যায়। পরে শিশুটির মা তাকে খোঁজাখুঁজি করে এক আসামির বাড়ির উঠানে দেখতে পান। সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

মামলা ও রাষ্ট্রপক্ষের সন্তুষ্টি

ঘটনার তিন দিন পর শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলার সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট হয়েছি।”

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে দুই যুবকের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৬:৫৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫