ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 602

ফরিদপুর শহরতলীর কানাইপুর ইউনিয়নে বাইসাইকেলে ঘোরানোর কথা বলে বাগানে নিয়ে সাড়ে চার বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৪ বছরের এক কিশোরের বিরুদ্ধে। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ও ভুক্তভোগীর পরিচয়:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কিশোর স্থানীয় একটি হোটেলের কর্মচারী। সেই সূত্র ধরে ওই মেয়ের বাড়িতে যাতায়াত ছিল। ধর্ষণের শিকার শিশুটিকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার বিবরণ ও অভিযোগ:

বাইসাইকেলে ঘোরানোর কথা বলে বাগানে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে সে। এসময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে ছেলেটিকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেন।

পুলিশের পদক্ষেপ ও আইনি প্রক্রিয়া:

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ধর্ষণের ঘটনা সত্য। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত কিশোর বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকাবাসীর প্রতিক্রিয়া:

এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ফরিদপুরে সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ

আপডেট সময় : ০৪:৪২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫