বিসিএসের প্রশ্নপত্র সেনাবাহিনীর প্রেসে ছাপানোর পরিকল্পনা
- আপডেট সময় : ১২:৩৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- / 168
প্রশ্নপত্র ফাঁস রোধে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) নতুন উদ্যোগ নিয়েছে। বিসিএসের প্রশ্নপত্র এবার সেনাবাহিনীর নিজস্ব ছাপাখানায় ছাপানো হতে পারে।
পিএসসি সূত্রে জানা গেছে, সংস্থাটির নিজস্ব ছাপাখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও এটি বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। তাই আপাতত সেনাবাহিনীর প্রেসে প্রশ্নপত্র ছাপানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
পিএসসির এক কর্মকর্তা জানিয়েছেন, বিজি প্রেসের মাধ্যমে প্রশ্নপত্র ছাপাতে চায় না কমিশন। কারণ প্রতিষ্ঠানটির একাধিক ব্যক্তি প্রশ্নফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পিএসসির কর্মকাণ্ডকে আরও নির্ভরযোগ্য করে তোলার চেষ্টা করা হচ্ছে। পিএসসির অফিস চত্বরেই একটি আধুনিক প্রেস নির্মাণের পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনাগুলো আর ঘটবে না।


























