ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষা সফর সম্পন্ন

মোঃরুবেল মিয়া ব্রাক্ষণবাড়িয়া
  • আপডেট সময় : ১০:১৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
  • / 489

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যান ও শ্রীমঙ্গল চা বাগানে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সম্মান ৩য় বর্ষের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।

১৮ জুলাই, শনিবার অনুষ্ঠিত এ শিক্ষা সফরে রেফেল ড্র , সাংস্কৃতি অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়।

জানা যায়, শিক্ষা সফরে উদ্ভিদবিদ্যা বিভাগের সকল শিক্ষার্থীরা লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিভিন্ন অংশে আনন্দে মেতে উঠেন। বিভাগের শিক্ষকেরা শিক্ষার্থীদের নানা বৈচিত্র্যের উদ্ভিদের সাথে পরিচয় করে দেন। এছাড়া, সুশৃঙ্খল আয়োজন ও সুস্থ বিনোদনচর্চা সকলকে মুগ্ধ করেন।

উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দিলারা আক্তার খাঁন এর সার্বিক দিকনির্দেশনায় সহযোগী অধ্যাপক আল আমিন এর নেতৃত্বে এবং সহকারী অধ্যাপক মোঃ মনির হোসাইন ও প্রদর্শক সবুর খাঁন এর সার্বিক তত্ত্বাবধানে শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ক জ্ঞান অর্জনের লক্ষ্যে এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল সাড়ে ৬ টায় বাস যোগে যাত্রার মাধ্যমে শুরু হয় শিক্ষা সফরের কার্যক্রম।শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ১০২ কিলোমিটার দূরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয়। কলেজ থেকে গন্তব্যে পৌঁছাতে প্রায় চার ঘণ্টা সময় লাগে। যাওয়ার সময় বাসের মধ্যে শিক্ষার্থীদের গান শুনা এবং গাওয়ার ব্যবস্থা ছিল।

প্রথমে শিক্ষার্থীরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন স্পট ঘুরে দেখেন। এরপর দুপুরের খাবার পর্ব শেষ করে আরো কিছু স্পট ঘুরে ফেরার জন্য রওয়ানা দেন। ফেরার পথে শ্রীমঙ্গ চা বাগানে নেমে ঘুরে কিছু ছবি তুলে নেয় এবং র‍্যাফেল ড্রতে বিজয়ী ১০ জনকে পুরষ্কার প্রদান করা হয়। এবং ৩য় বর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দিলার আক্তার খান এ প্রসঙ্গে বলেন, জীবনের সঙ্গে শিক্ষার সম্পর্ক যেমন নিবিড়, শিক্ষার সঙ্গে সফরের সম্পর্কও তেমনি নিবিড়। তাই সফর শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ। শিক্ষার প্রতিটি ক্ষেত্রেই সফরের গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং বিনোদনের জন্য শিক্ষা সফর অপরিহার্য।

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষা সফর সম্পন্ন

আপডেট সময় : ১০:১৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩