কবিতা
মজনু ভাই
আবু সুফিয়ান
- আপডেট সময় : ০১:৪৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
- / 343
আমার ভাই, তোমার ভাই,
মজনু ভাই মজনু ভাই।
তুমি ভাই না হয়ে হলে শিক্ষা গুরু।
একই অবয়বে তুমি দেদীপ্যমান
রক্সি পেইন্টস এর মত
সেই ১৯৫৩ সাল থেকে।
ভাগ্যিস পিকাসো তোমায় দেখিনি,
দেখলে বড় বিপদ হয়ে যেত ;
তোমার ছবি নিয়ে করতো কাটা ছেঁড়া।
এক সময় তুমি ছিলে সমুদ্র ঈগল
আজ তুমি খাঁচার কোয়েল।
জানি এ নামে তোমার এক প্রিয়দর্শন বন্ধু আছে
সে এখন কোন পাখি হয়েছে কে জানে।
আমরা তো চেয়েছিলাম
তুমি হবে ইবনে বতুতার মত
যেখানে বিশ্ব হবে তোমার বসবাসের গ্রাম।
তবুও ফেলনাকো দীর্ঘশ্বাস!
বঞ্চিত করে তোমায় বাঁচিয়েছে হয়তো বিধাতা।
আজ তুমি কত সুন্দর বাবা
কত ফুল ফুটাচ্ছো সজতনে
মেলে ধরে সুকুমার বৃত্তি।
তাদেরই মধ্যিখানে জন্ম নিবে
তোমার অতীতের মত কেউ।
আর অনাগত অতিথীরা সমস্বরে বলে উঠবে
আমার ভাই তোমার ভাই
মজনু ভাই মজনু ভাই।
সেদিন তোমার মত কেউ সত্যিই নেতা হয়ে উঠবে।

















