মন্ত্রিসভার শপথ বৃহস্পতিবার
দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
- আপডেট সময় : ০৬:৫২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
- / 155
দ্বাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভার শপথ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায়।
বঙ্গভবন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বঙ্গভবনের দরবার হলে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই শপথের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। সব মিলিয়ে এবারসহ তিনি পাঁচবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন।
সংসদ সদস্যদের শপথ গ্রহণ বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে অনুষ্ঠিত হবে। শপথ বাক্য পাঠ করাবেন চলতি একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বর্তমান সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী শপথের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।


























