ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ: ছাত্রদল নেতা গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
  • আপডেট সময় : ১২:০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 236

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাবো এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মিঠাবো এলাকায় মিঠাবো জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হতে গত ৩ সপ্তাহ ধরে আগের কমিটির লোকজনকে জোর প্রয়োগ করে আসছিল ওই এলাকার শুক্কুর আলী মোল্লা নামে এক ব্যক্তি। এ নিয়ে সমাজের লোকজনের মধ্যে গত দুই সপ্তাহ ধরে বিরোধ চলে আসছিল। এদিকে গত শুক্রবার জুমার নামাজের পর নিজেকে সভাপতি হিসেবে ঘোষণা দেন শুক্কুর আলী।

 আইনি পদক্ষেপ ও বিরোধের তীব্রতা বৃদ্ধি

এ নিয়ে শুক্কুর আলী ও তার লোকজনের সঙ্গে সমাজের লোকজনের তর্কবিতর্ক হয়। এ ঘটনায় শুক্কুর আলী কয়েকজনকে আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় অভিযোগটি আমলে নেয়নি। পরে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন শুক্কুর আলী। এদিকে শুক্রবার জুমার নামাজের পর শুক্কুর আলীকে মামলার কারণ জানতে চাইলে সেসহ তার ছেলে সনেট মোল্লা, সজল মোল্লা, সানী মোল্লাসহ তাদের লোকজনের সঙ্গে সমাজের লোকজনের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

 হামলার ঘটনা ও আহতদের অবস্থা

এর জের ধরে বিকাল সাড়ে ৩টার দিকে শুক্কুর আলীসহ তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিঠাবো এলাকার রুমানের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে। এ সময় ভুলতা ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি অংকন এগিয়ে গেলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীরা অংকনের চাচা মুরাদ ও সৈকতকে আহত করে। গুরুতর আহত অংকনকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

 পুলিশের ভূমিকা ও বর্তমান পরিস্থিতি

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আহত অংকনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ব্যাপারে শুক্কুর আলী মোল্লার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, মসজিদের সভাপতির পদ নিয়ে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ: ছাত্রদল নেতা গুরুতর আহত

আপডেট সময় : ১২:০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫