ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে জীবন্ত পুড়িয়ে মারার ভয়াবহ ভিডিও প্রকাশ

দ্য ইরাবতীর রিপোর্ট
  • আপডেট সময় : ১১:৩৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / 235

মিয়ানমারে সামরিক জান্তাবিরোধী দুই যোদ্ধাকে ভয়াবহ নৃশংস নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। প্রথমে তাদেরকে একটি গাছ থেকে ঝুলিয়ে দেয়া হয়। তারপর আগুন ধরিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। মাগওয়ে অঞ্চলের একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে মিয়ানমারের অনলাইন দ্য ইরাবতী। এতে বলা হয়, নিহত ওই দুই যোদ্ধার বয়স ২০ উত্তীর্ণ। তাদের ওপর চালানো এই নির্যাতনের ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বলা হয়, ঘটনাটি ঘটে প্রায় তিন মাস আগে। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার ফলে চারদিকে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এই ভিডিওর বিষয়ে প্রথমে রিপোর্ট করে স্থানীয় দুটি মিডিয়া।

মনে করা হচ্ছে, ভিডিওটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই হত্যাকাণ্ডের বর্ণনা দেয়া হয়েছে বিজয়ী একটি কণ্ঠে। প্রতিরোধ গ্রুপ ইয়াও ডিফেন্স ফোর্স (ওয়াইডিএফ) বলেছে, গাঙ্গওয়া টাউনশিপের মাইউক খিন ইয়ান গ্রামে এই অপরাধের জন্য দায়ী সামরিক জান্তার সেনাবাহিনী এবং তাদের মিত্র পিউ শয়ে হতি মিলিশিয়ারা।

ভিডিওতে দেখা যায়, ওই দুই যুবককে স্বীকার করতে বাধ্য করা হয় যে, তারা স্থানীয় পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সদস্য। সেনাবাহিনী তাদের মুখ দিয়ে স্বীকার করতে বাধ্য করে যে, তারা ‘কুকুর’। যারা তাদেরকে এই স্বীকারোক্তি দিতে বাধ্য করে তার মধ্যে কিছু সদস্য ছিল সেনাবাহিনীর ইউনিফর্ম পরা। অন্যরা ছিল সাদা পোশাকে। তাদেরকে ঘটনার সময় ওই দুই যুবককে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এখানে উল্লেখ্য, বহু বেসামরিক ব্যক্তি সামরিক জান্তার সেনাদেরকে বোঝাতে ‘মিলিটারি ডগস’ শব্দের ব্যবহার করেন। ভিডিওতে তথ্যপ্রমাণ মেলে যে, ওই দুই যুবককে জীবন্ত পুড়িয়ে মারার আগে নির্যাতন করা হয়েছে। তাদের শরীরে মারাত্মক ক্ষত ছিল। তা থেকে রক্ত ঝরছিল। রক্তে ভেজা ছিল শরীর। তাদেরকে যখন টেনে একটি গাছে ঝোলানো হয়, তখন তাদের হাত ও পা বাঁধা ছিল লোহার চেইন দিয়ে।

ট্যাগস :

মিয়ানমারে জীবন্ত পুড়িয়ে মারার ভয়াবহ ভিডিও প্রকাশ

আপডেট সময় : ১১:৩৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪