ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যৌতুকের বলি গৃহবধূ: ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / 278

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আশরাফুল মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। মামলার অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

যেভাবে ঘটনাটি ঘটেছিল

আদালত সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালের ১৭ আগস্ট আশরাফুল মোল্যা তার স্ত্রীসহ বোয়ালমারী উপজেলার দাহমাশী জুট মিলসের শ্রমিক কোয়ার্টারে থাকতেন। ওই দিন তাদের কক্ষ থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার নিজ ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি পাওয়া যায়।

এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই বাদী হয়ে আশরাফুলসহ দুজনের বিরুদ্ধে মধুখালী থানায় একটি হত্যা মামলা করেন।

আদালতের রায়

মামলার পাবলিক প্রসিকিউটর গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান, রাষ্ট্রপক্ষ মামলার প্রধান আসামি আশরাফুল মোল্যার বিরুদ্ধে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। প্রমাণের ভিত্তিতেই আদালত এই রায় দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলেও জানান তিনি।

সাজাপ্রাপ্ত আশরাফুল বোয়ালমারী উপজেলার বিল সরাইল গ্রামের রাশেদ মোল্যার ছেলে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

যৌতুকের বলি গৃহবধূ: ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৩:৪১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫