ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ৭ বছরের শিশু ধর্ষণের মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

বিশেষ প্রতিবেদক ঢাকা
  • আপডেট সময় : ০৪:৫৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 241

রাজধানীর বনশ্রীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় তার গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হ্যাপী এই রায় দেন।

 মামলার বিবরণ:

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালে রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকার একটি বাড়ির নিরাপত্তা কর্মীর সাত বছরের মেয়েকে ধর্ষণ করেন গৃহশিক্ষক জাহিদুল ইসলাম। আরবি পড়াতে গিয়ে বাসার ওয়াশরুমের দরজা আটকে শিশুটিকে ধর্ষণ করেন জাহিদুল। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়।

 রাষ্ট্রপক্ষের আইনজীবীর মন্তব্য:

রায় শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাজ্জাদ হোসেন বলেন, ‘ভুক্তভোগীর পরিবার ন্যায়বিচার পেয়েছে।’

 আসামিপক্ষের প্রতিক্রিয়া:

মৃত্যুদণ্ডের রায়ে ক্ষোভ জানিয়ে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইমরান হোসেন বলেন, ‘রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’

 এলাকাবাসীর প্রতিক্রিয়া:

এই রায়ে ভুক্তভোগীর পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।

রাজধানীতে ৭ বছরের শিশু ধর্ষণের মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৪:৫৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫