কবিতা
রেমাল ঝড়
আদিবা তাবাসসুম
- আপডেট সময় : ১০:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
- / 310
রেমাল ঝড়ে ভাঙলো বাড়ি
কেড়ে নিলো ঘর
শুন্য মাঠে খালি গায়ে
কাঁপছি থরো থর।
হায়রে নদী সবই নিলি
আমায় গেলি রেখে
তাকেও নিলি রোজই যারে
মন জুড়াতো দেখে।
সুখ বদলে দুঃখ দিয়ে
করলি আমায় নিঃস্ব
রেমাল ঝড়ের কান্ডকীর্তি
দেখলো পুরো বিশ্ব।

















