ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কবিতা

রোজার তরমুজ

আদিবা তাবাসসুম
  • আপডেট সময় : ০৩:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • / 464

বাবার কাছে ছোট্ট খোকা
ধরলো এসে বায়না
তরমুজ ছাড়া ইফতারি আজ
মোটেও করতে চায়না।

কতদিন তো হয়ে গেলো
তরমুজ খোকা খায়না
অল্প মুল্যে কোথাও বাবা
তরমুজ খুঁজে পায়না।

বাবার চোখের পানি যে আর
আটকে রাখা যায় না
মধ্যবিত্তের করুন গল্প
শুনতে যে কেউ চায়না।

পকেটের সব টাকা মিলেও
তরমুজের দাম হয় না
কেমন করে কিনবে বাবা
এ কষ্ট যে সয় না।

কবিতা

রোজার তরমুজ

আপডেট সময় : ০৩:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪

বাবার কাছে ছোট্ট খোকা
ধরলো এসে বায়না
তরমুজ ছাড়া ইফতারি আজ
মোটেও করতে চায়না।

কতদিন তো হয়ে গেলো
তরমুজ খোকা খায়না
অল্প মুল্যে কোথাও বাবা
তরমুজ খুঁজে পায়না।

বাবার চোখের পানি যে আর
আটকে রাখা যায় না
মধ্যবিত্তের করুন গল্প
শুনতে যে কেউ চায়না।

পকেটের সব টাকা মিলেও
তরমুজের দাম হয় না
কেমন করে কিনবে বাবা
এ কষ্ট যে সয় না।