ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে অটোরিকশা-নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ২

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৭:০২ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • / 184

সিরাজগঞ্জের তাড়াশে অটোরিকশা-নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সোমবার (৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাইদুর রহমান (৩৫) ও অজ্ঞাত পরিচয়ের এক নারী। সাইদুর রহমান পাবনার চাটমোহর উপজেলার বেলাই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। ওই নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

ট্যাগস :

সিরাজগঞ্জে অটোরিকশা-নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ০৬:২৭:০২ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪