ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সেনা সদস্য সেজে প্রতারণা: ফরিদপুরে পঙ্গু ব্যক্তির ইজিবাইক চুরি

শেখ সালমান আহমেদ, ফরিদপুরঃ
  • আপডেট সময় : ০৯:০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 341

ফরিদপুরের মধুখালীতে এক অসহায় পঙ্গু ইজিবাইক চালকের একমাত্র উপার্জনের সম্বলটি প্রতারণার মাধ্যমে চুরি করে নিয়েছে এক দুষ্কৃতকারী। সেনাবাহিনীর সদস্য পরিচয়ে ফাঁদ পেতে এই জঘন্য কাজটি করা হয়, যা ওই চালকের জীবনকে অনিশ্চিত করে তুলেছে।

যেভাবে ঘটল প্রতারণা

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মধুখালী রেলস্টেশনের পাশের মাঠে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাগাট বন্দর থেকে লুৎফর হোসেন নামে ওই ইজিবাইক চালককে এক ব্যক্তি সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে ভাড়া করেন। সেই যাত্রী তাকে মধুখালী রেলস্টেশনের কাছে নিয়ে আসেন। এরপর একটি বাড়ির দিকে ইশারা করে বলেন, “ওই বাড়িতে গিয়ে বলুন সেনাবাহিনীর অফিসার ইকবাল এসেছেন।”

চালকের সরলতার সুযোগ নিয়ে যখন তিনি বাড়িতে গিয়ে দেখেন সেখানে কেউ নেই, ততক্ষণে প্রতারক তার ইজিবাইক নিয়ে উধাও হয়ে যায়। নিজের একমাত্র ভরসা হারিয়ে দিশেহারা হয়ে পড়েন লুৎফর।

কান্নায় ভেঙে পড়লেন ভুক্তভোগী

কান্নাজড়িত কণ্ঠে লুৎফর হোসেন বলেন, “আমার সংসার চালানোর একমাত্র ভরসা এই ইজিবাইক। আজ বাড়িতে মসজিদের ইমাম সাহেবকে খাওয়ানোর কথা ছিল। ভেবেছিলাম সারাদিন গাড়ি চালিয়ে যা আয় হবে, তা দিয়ে ভালো বাজার করব। কিন্তু এখন ইজিবাইকটাই নেই, সংসার চলবে কিভাবে—কিছুই বুঝতে পারছি না।”

ঘটনার পর তিনি মধুখালী থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি ভুক্তভোগীকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন।

এসআই তন্ময় মণ্ডল বলেন, “আমরা মৌখিক অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থলে গিয়েছি। লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সেনা সদস্য সেজে প্রতারণা: ফরিদপুরে পঙ্গু ব্যক্তির ইজিবাইক চুরি

আপডেট সময় : ০৯:০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫