ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনাকে জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী বলা বিএনপি নেতাকে শোকজ

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 470

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুলক্রমে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী (স্ত্রী)’ সম্বোধন করার জেরে দলীয় কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পেয়েছেন কুমিল্লা উত্তর জেলার এক বিএনপি নেতা। কুমিল্লা উত্তর জেলা বিএনপি তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দিয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এএফএম তারেক মুন্সীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ পাঠানো হয়।

বক্তব্যের বিতর্ক ও ভিডিও ভাইরাল

ঘটনাটি ঘটে গত ৭ নভেম্বর তিতাস উপজেলার গাজিপুরের তিতাস ভবনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায়।

বিতর্কিত মন্তব্য: তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া তার বক্তৃতায় ১১ সেকেন্ডের একটি ভিডিওতে বলেন, “জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি।”

তাৎক্ষণিক সংশোধন: ভুল বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে আবার বলেন “শেখ খালেদা জিয়াকে”। তখন উপস্থিত অন্য নেতৃবৃন্দ সাংবাদিকদেরকে ভিডিও বন্ধ করার জন্য অনুরোধ করতে শোনা যায়।

সভায় উপস্থিতি: অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি মো. ওসমান গনি ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার।

বিএনপি নেতার আত্মপক্ষ সমর্থন

বিতর্ক সৃষ্টির পর মেহেদী হাসান সেলিম তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি বিবৃতি প্রকাশ করেন:

“৭ নভেম্বর ২০২৫ ইং তারিখ, সকাল ১১টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের তিতাস ভবনে তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছিলাম। তখন ভুলক্রমে বক্তব্যের শেষ পর্যায়ে আমি অন্য একটি নাম উল্লেখ করি। সাথে সাথে ভুল বুঝতে পেরে উপস্থিত নেতৃবৃন্দের সাথে আমি ক্ষমা প্রার্থনা করি।”

হাসিনাকে জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী বলা বিএনপি নেতাকে শোকজ

আপডেট সময় : ০৪:৪৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫