ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ টাকা কেজিতে প্রতিদিন চার টন চাল বিক্রি করবে সরকার

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / 191

চালের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এখন থেকে দেশের ৪০১টি উপজেলায় প্রতি কার্যদিবসে তিন টন চালের পরিবর্তে চার টন চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করবে সরকার। সোমবার (২৪ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কার্যক্রমের উদ্দেশ্য ও আওতা:

এতে বলা হয়, স্বল্প আয়ের মানুষকে সহায়তা দিতে খাদ্য মন্ত্রণালয় সারাদেশে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি (ওএমএস) কার্যক্রম চলমান রেখেছে। সিটি করপোরেশন, জেলা সদর, পৌরসভা ও শ্রমঘন এলাকার এক হাজার ৫৭টি কেন্দ্রে ওএমএস কার্যক্রমে চাল ও আটা বিক্রি হচ্ছে। চালের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে জেলা সদর ছাড়া ৪০১টি উপজেলায় প্রতি কার্যদিবসে তিন টন চালের পরিবর্তে চার টন চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

পার্বত্য অঞ্চলে ওএমএস:

প্রতি কার্যদিবসে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তিন জেলার ২৩টি উপজেলায় এক টন করে চাল বিক্রি করা হচ্ছে।

 সারাদেশে ওএমএস-এর চিত্র:

সারাদেশে এক হাজার ৯০৩টি কেন্দ্রে ট্রাক ও দোকানের মাধ্যমে ওএমএস কার্যক্রমে প্রতি কার্যদিবসে প্রতি কেজি চাল ৩০ টাকা দরে এবং প্রতি কেজি আটা ২৪ টাকা দরে ও দুই কেজির আটার প্যাকেট ৫৫ টাকা দরে ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে।

৩০ টাকা কেজিতে প্রতিদিন চার টন চাল বিক্রি করবে সরকার

আপডেট সময় : ১২:১৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫