ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 211

পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ আরও কয়েকটি ছুটি মিলিয়ে ৪০ দিনের ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়াও আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। যেসব প্রতিষ্ঠানে এ পরীক্ষার কেন্দ্র রয়েছে সেগুলোতে ২ মাস ১০ দিনের লম্বা ছুটি থাকবে।

ছুটির ঘোষণা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মাধ্যমিক) মো. ইউনুছ ফারুকী বলেন, রমজান ও ঈদুল ফিতরসহ আরও কিছু ছুটি মিলিয়ে প্রায় ৪০ দিনের ছুটি শুরু হবে। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এ ছুটি থাকবে। এ ছুটি সরকারি, বেসরকারি সব পর্যায়ে স্কুলের জন্য প্রযোজ্য।

ছুটির সময়কাল

শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা গেছে, পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি ২ মার্চ থেকে শুরু হবে, শেষ হবে ৮ এপ্রিল। পবিত্র রমজান শুরু হবে ১ বা ২ মার্চ। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ শুক্র ও শনিবারের ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সর্বশেষ ক্লাস হবে ২৭ ফেব্রুয়ারি। সে হিসেবে একটানা বন্ধ থাকবে ৪০ দিন।

নোটিশ

এদিকে সোমবার (২৪ মার্চ) থেকে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির নোটিশ টাঙিয়ে দিয়েছে। তাতে ২ মার্চ থেকে ছুটি শুরুর কথা উল্লেখ রয়েছে। তবে ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ছুটির আগে শেষদিন ক্লাস চালু থাকবে বলেও নোটিশে উল্লেখ করেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

৪০ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট সময় : ০২:২০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫