ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৭ম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে বন্ধুর বাড়িতে আটকে রাতভর ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ
  • আপডেট সময় : ১১:৫০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 408

সুনামগঞ্জের জামালগঞ্জে ৭ম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে অপহরণের পর বন্ধুর বাড়িতে আটকে রেখে রাতভর ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোররাতে উপজেলার রসুলপুর গ্রাম থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে অভিযুক্তকে গ্রেপ্তার করে সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার ফেনারবাক ইউনিয়নের রসুলপুর গ্রামের আজিদ উল্লাহর ছেলে। সাইফুলের ঘরে স্ত্রী ও সন্তান রয়েছে।

শনিবার বিকালে ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, তাদের শিশু কন্যা গ্রাম থেকে জামালগঞ্জ উপজেলা সদরে বাসা ভাড়া নিয়ে একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছিল। গত ২৪ এপ্রিল জামালগঞ্জ থেকে গ্রামের বাড়ি ফেরার পথে শাহপুর পয়েন্ট থেকে ওই শিশুকে সাইফুল ও তার সহযোগীরা অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের পর রাতভর উপজেলার কলকতখাঁ গ্রামে বন্ধু বদরুলের বাড়িতে তাকে আটকে রেখে ধর্ষণ করে সাইফুল। পরদিন ওই শিশুকে নিয়ে নিজ বাড়ি রসুলপুর ফিরলে শনিবার ভোররাতে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে সাইফুলকে গ্রেপ্তার করে।

জামালগঞ্জ থানার কর্মকর্তা (এসআই) সিদ্দিক আহম্মেদ বাবুল জানান, ভুক্তভোগীর পরিবার শনিবার মামলা দায়ের করায় সাইফুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটিকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা ও পরীক্ষার জন্য নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

৭ম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে বন্ধুর বাড়িতে আটকে রাতভর ধর্ষণ

আপডেট সময় : ১১:৫০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫