ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী কাল গোপালগঞ্জ যাচ্ছেন

বাসস ঢাকা
  • আপডেট সময় : ০৪:৫৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩
  • / 185

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল শনিবার দুই দিনের সফরে তাঁর নিজ জেলা গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া যাবেন। কোটালীপাড়ায় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী কাল বিকেলে টুঙ্গিপাড়ায় যাবেন।

প্রধানমন্ত্রী কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন।

টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাতে যোগ দেবেন। প্রধানমন্ত্রী সেখানে রাতে থাকবেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী রোববার সকালে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। ওই দিন বিকেলে তিনি টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

ট্যাগস :

প্রধানমন্ত্রী কাল গোপালগঞ্জ যাচ্ছেন

আপডেট সময় : ০৪:৫৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩