ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার নেতৃত্বে স্কুল কলেজ সহ সকল উন্নয়ন অব্যাহত থাকবে -এমপি নিক্সন চৌধুরী

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • / 223

মিজানুর রহমান সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে স্কুল কলেজ সহ সকল উন্নয়ন অব্যাহত থাকবে। তিনি বলেন, উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ৪ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। উন্নয়নের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে যোগ্য শিক্ষক নিয়োগ পেলে শিক্ষার মানোন্নয়ন সম্ভব। তিনি বলেন, স্কুল চলাকালে ছাত্র-ছাত্রীদের ক্লাসে উপস্থিতি ও লেখাপড়ার মানোন্নয়নের সচেতন হতে হবে। তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদরপুর উপজেলার আমিরাবাদ পাইলট ইনস্টিটিউশনের ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধনকালে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা মাজেদা সুলতানা। উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ কাওছার হোসেন, সদরপুর উপজেলার ভাইস চেয়ারম্যানদ্বয়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও নিক্সন সমর্থক নেতাকর্মীগণ।

ট্যাগস :

শেখ হাসিনার নেতৃত্বে স্কুল কলেজ সহ সকল উন্নয়ন অব্যাহত থাকবে -এমপি নিক্সন চৌধুরী

আপডেট সময় : ০৩:৪৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২