ফরিদপুরে ৫ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ফরিদপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:১৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
- / 168
ফরিদপুরে প্রায় পাঁচ হাজার ইয়াবাসহ মো: ওহিদুল শেখ (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
বুধবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়।
ওহিদুল শেখ সদরের ফতেপুর এলাকার মরহুম ঈমান আলী শেখের ছেলে।
র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার জানান, বুধবার ভোর রাতে ফরিদপুরের শোভারামপুর সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে ওহিদুলকে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে এ সময় ৪ হাজার ৮৭০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ১৪ লাখ টাকা।





















