জয়পুরহাটে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু
জয়পুরহাট প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৪৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
- / 156
জয়পুরহাটে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে শহরের গুলশান মোড়সংলগ্ন জয়পুরহাট সিমেন্ট ফ্যাক্টরি হেলিপ্যাড মাঠে ডা. আমিরুল ইসলামের আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়।
দিল্লি নিজামুদ্দীন বিশ্ব মার্কাজের মূলধারার সাথীদের আয়োজনে শুরু হওয়া ইজতেমায় ঢাকার কাকরাইল মসজিদ মার্কাজের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুকিম (মুরুব্বি) মাওলানা মুয়াদ বিন নূর, মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা রুহুল আমিনসহ ইন্দোনেশিয়া থেকে আগত আট সদস্যের একদল মেহমান উপস্থিত রয়েছেন।
ইজতেমা মাঠে বিশাল শামিয়ানা স্থাপন করে ৩০ হাজার ধর্মপ্রাণ মুসল্লির থাকার ব্যবস্থা করা হয়েছে। শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।











