ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়া যৌনপল্লিতে ব্যবসায়ীর মৃত্যু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • / 187

গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লিতে অতিরিক্ত মদ্যপান ও যৌন উত্তেজক ওষুধ সেবনে বুধবার রাতে আব্দুস সালাম নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি জামালপুর সদরের বাসিন্দা।

পুলিশ জানায়, বুধবার রাতে দুই বন্ধুসহ সালাম ৩ লিটার বাংলা মদ ও যৌন উত্তেজক ওষুধ সেবন করেন। পরে যৌনপল্লিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সালাম। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপান ও যৌন উত্তেজক ওষুধ সেবনে স্ট্র্রোক করে তিনি মারা গেছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

ট্যাগস :

দৌলতদিয়া যৌনপল্লিতে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় : ১১:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩