ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় নৌকার ৭ সমর্থক কে কুপিয়ে জখম

প্রতিনিধি কলাপাড়া, পটুয়াখালী
  • আপডেট সময় : ০৬:৪১:০১ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • / 159

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বিজয়ী নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিববুর রহমানের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে সাত সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের হাঁটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন মো. বশির উদ্দিন (৫৫), মিজানুর রহমান (৫০), শিপন (৪০), ইদ্রিস মিয়া (৬৬), সোহেল (৪২), আকিব (২৩) ও মিজান হাওলাদার (৪৮)। তাঁদের মধ্যে বশির উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর দুই হাঁটু, দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কোপ লেগেছে। পরাজিত ঈগল প্রতীকের সমর্থকেরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ নৌকার সমর্থকদের।

ট্যাগস :

পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় নৌকার ৭ সমর্থক কে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৬:৪১:০১ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪