ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিবিসি’র পর আল জাজিরা: হাসিনার কণ্ঠে ভয়ংকর নির্দেশ ফাঁস

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 729

ঢাকা, ২৪ জুলাই ২০২৫ – আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি’র পর এবার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাও বাংলাদেশে সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়া একটি কল রেকর্ডের সত্যতা নিশ্চিত করেছে। বিশ্বের অন্যতম প্রভাবশালী এই গণমাধ্যমটি তাদের অনুসন্ধানী প্রতিবেদনে তুলে ধরেছে সেই চাঞ্চল্যকর চিত্র। ফাঁস হওয়া ওই অডিও রেকর্ডের ফরেনসিক বিশ্লেষণ করে এটিকে ‘প্রামাণ্য ও সত্য’ বলে নিশ্চিত করেছে আল জাজিরা, যা শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা নির্দেশনার একটি প্রধান প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

‘হাসিনা – জুলাইয়ের ৩৬ দিন’ প্রামাণ্যচিত্রে চাঞ্চল্যকর তথ্য

‘হাসিনা – জুলাইয়ের ৩৬ দিন’ শিরোনামে সম্প্রতি প্রকাশিত আল জাজিরার একটি প্রামাণ্যচিত্রে শেখ হাসিনার কণ্ঠে সেই ভয়াবহ নির্দেশনা তুলে ধরা হয়েছে। প্রামাণ্যচিত্রে তাকে বলতে শোনা যায়: “আমার নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে। আমি খোলা আদেশ দিয়েছি। এখন তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে। যেখানেই পাবে গুলি চালাবে।”

এই রেকর্ডটির ফরেনসিক অডিও অ্যানালাইসিস পরিচালনা করেছে আল জাজিরার নিজস্ব তদন্তকারী ইউনিট ‘আল জাজিরা আই’। তারা নিশ্চিত করেছে যে, এটি শেখ হাসিনার কণ্ঠ এবং এর মধ্যে থাকা বক্তব্য কোনোভাবেই এডিট বা বিকৃত নয়।

বিবিসি’র পূর্ববর্তী প্রতিবেদন ও নতুন নির্দেশনা

এর আগে, বিবিসি আই-এর এক প্রতিবেদনে একই অডিও রেকর্ডের সত্যতা যাচাই করা হয়েছিল। সেই প্রতিবেদনে বলা হয়েছিল, অজ্ঞাতপরিচয় একজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া ওই অডিও রেকর্ড এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ, যা দিয়ে বলা যায়, সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর সরাসরি নির্দেশ দিয়েছিলেন তিনি।

আল জাজিরার প্রামাণ্যচিত্রে আরেকটি ভয়াবহ নির্দেশ উঠে এসেছে, যেখানে শেখ হাসিনাকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দিতেও শোনা যায়। এই নির্দেশনা এক ভয়ঙ্কর দমননীতি প্রকাশ করে যা আন্তর্জাতিক মহলে নতুন করে আলোড়ন তুলেছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া

আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো ফ্যাসিবাদী হাসিনার হত্যাকান্ডের নির্দেশ দেওয়া এই অডিও ফাঁসকে ‘মানবতাবিরোধী অপরাধের প্রমাণ’ হিসেবে উল্লেখ করছে। বিবিসি’র পর আল জাজিরাও স্পষ্টভাবে শেখ হাসিনার কণ্ঠে গুলি করে মানুষ মারার নির্দেশের অডিওর সত্যতা যাচাই করে তুলে ধরায়, এই অডিও রেকর্ডটি হাসিনার গণহত্যার বিচারকার্যের প্রধান প্রমাণে পরিণত হয়েছে বলে মনে করা হচ্ছে।

বিবিসি’র পর আল জাজিরা: হাসিনার কণ্ঠে ভয়ংকর নির্দেশ ফাঁস

আপডেট সময় : ১০:০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫