ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক লীগ ও নব্য বিএনপি নেতা আলম হাজারী গ্রেপ্তার

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 132

আওয়ামী লীগ আমলে ক্ষমতার দাপট, মিছিলে অর্থ ঢালা এবং সংগঠনের গুরুত্বপূর্ণ পদ আঁকড়ে থাকা—সবই ছিল তাঁর নিয়ন্ত্রণে। কিন্তু ৫ আগস্টের পটপরিবর্তনের পর গা বাঁচাতে রাতারাতি রাজনীতির কোট বদলে নাম লেখান বিএনপিতে। কিন্তু তাতেও অতীতের ‘পাপের খাতা’ মুছে গেল না! কুমিল্লার দেবিদ্বারে নাশকতা মামলায় পুলিশের জালে ধরা পড়লেন সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা তথা বর্তমান নব্য বিএনপি নেতা আলম হাজারী।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকা থেকে তাকে ঘেরাও করে গ্রেপ্তার করে দেবিদ্বার থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃত আলম হাজারী দেবিদ্বারের বড়শালঘর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং ছোটশালঘর গ্রামের স্থায়ী বাসিন্দা।

ক্ষমতার রদবদল ও ফুল দিয়ে বিএনপিতে যোগদান

স্থানীয় সূত্র ও মামলার নথি থেকে পাওয়া তথ্যে জানা যায়, আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতির মতো প্রভাবশালী দায়িত্বে ছিলেন এই আলম হাজারী। অভিযোগ রয়েছে, সেসময় আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কর্মসূচি ও মিছিলে অর্থ জোগানদাতার ভূমিকা পালন করতেন তিনি।

তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরিস্থিতির হাওয়া বুঝতে পেরে নিজের পিঠ বাঁচাতে তৎপর হয়ে ওঠেন তিনি। ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সীর বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে হাতে ফুল তুলে দিয়ে বিএনপিতে যোগ দেন এই সাবেক লীগ নেতা।

কিন্তু রাজনৈতিক রঙ বদলালেও পুরোনো রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে দায়ের হওয়া নাশকতার মামলা তাঁর পিছু ছাড়েনি। দেবিদ্বারে আওয়ামী লীগের মিছিলে অর্থায়ন ও অর্থ জোগানের সুনির্দিষ্ট নাশকতার অভিযোগে তাঁকে শেষ পর্যন্ত গ্রেপ্তার হতে হলো।

আইনি পদক্ষেপ ও প্রশাসনিক বক্তব্য

আলম হাজারীর গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জানান—

“সুনির্দিষ্ট নাশকতা মামলায় অভিযান চালিয়ে আলম হাজারীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

সাবেক লীগ ও নব্য বিএনপি নেতা আলম হাজারী গ্রেপ্তার

আপডেট সময় : ০২:১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬