ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে অংশ নিচ্ছেন না ড. ইউনূস

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • / 433

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই বলে আবারও স্পষ্ট করেছেন। মালয়েশিয়ায় এক সরকারি সফরে দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সক্রিয় রাজনীতিতে তার যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই।

রাজনীতি নয়, সংস্কারই মূল লক্ষ্য

সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, তার মূল মনোযোগ এখন অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়নে। গত বছর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর, প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নিয়োগ দেন।

ইউনূস বলেন, “আমরা এক বছরের মধ্যেই অনেক দূর এগিয়েছি।” তিনি জানান, ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে এবং এই মাসেই তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত হবে। এই প্রতিবেদন একটি অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কমিশনের দায়িত্বের মধ্যে সংবিধান ও রাজনৈতিক ব্যবস্থা নিয়ে ঐকমত্য তৈরি করাও রয়েছে, যেমন সংসদ এককক্ষবিশিষ্ট হবে নাকি দ্বিকক্ষবিশিষ্ট।

‘বহু বছর পর সত্যিকারের নির্বাচন হবে’

প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার দেশকে সঠিক পথে ফিরিয়ে এনেছে এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে বহু বছরের মধ্যে প্রথম বিশ্বাসযোগ্য নির্বাচন। তিনি বলেন, “অনেক বছর পর এবার সত্যিকারের নির্বাচন হবে, কারণ অতীতের সব নির্বাচনই ছিল ভুয়া।”

তিনি আরও বলেন, এই নির্বাচন দীর্ঘকাল ভোটাধিকার থেকে বঞ্চিত লাখো মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ কোটি ৬১ লাখ নিবন্ধিত ভোটার রয়েছেন।

নির্বাচনে অংশ নিচ্ছেন না ড. ইউনূস

আপডেট সময় : ০৮:০০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫