ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু ভিপি প্রার্থী জালাল কারাগারে

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / 373

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি (সহ-সভাপতি) প্রার্থী জালাল আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রুমমেটকে ছুরিকাঘাতের ঘটনায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়েছিল।

বুধবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন। এ সময় জালালের জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

যেভাবে ঘটনার সূত্রপাত

মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে আহত হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল হক, যিনি জালালের রুমমেট। জালাল নিজে টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী।

রবিউল হক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে জালাল তাদের কক্ষে এসে শব্দ করতে থাকেন এবং লাইট জ্বালিয়ে দেন, এতে তার ঘুম ভেঙে যায়। তিনি প্রতিবাদ করলে জালাল ক্ষিপ্ত হয়ে তাকে ‘অবৈধ’ ও ‘বহিরাগত’ বলে গালিগালাজ করে হামলা চালান।

অন্যদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে চলা রেষারেষির জেরেই জালাল তার রুমমেটকে ছুরিকাঘাত করেন।

আইনি ও সাংগঠনিক ব্যবস্থা

রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন জালালের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করে। একই রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

ঘটনার পর পরই হলের প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম জালালকে হল থেকে বহিষ্কারের ঘোষণা দেন। তিনি বলেন, এমন নৃশংস কর্মকাণ্ডের জন্য জালালকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে এবং তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা নেওয়া হবে।

ডাকসু ভিপি প্রার্থী জালাল কারাগারে

আপডেট সময় : ০৯:৪৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫