ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে আ’লীগ নেতার জানাজায় মানুষের ঢল, ইমামতি করলেন প্রতিপক্ষ প্রার্থী

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৩২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 122

ফরিদপুরে আ’লীগ নেতার জানাজায় মানুষের ঢল, ইমামতি করলেন প্রতিপক্ষ প্রার্থী

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রবীণ উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান সরদারের (৮০) দাফন সম্পন্ন হয়েছে। গত বুধবার (২৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিল গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে প্রয়াত এই আওয়ামী লীগ নেতার জানাজার নামাজ পড়ান গত জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে জামায়াত সমর্থিত জোটের সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবক মণ্ডলীর সদস্য শাহ্ মো. আকরাম আলী।

তিনবারের উপজেলা চেয়ারম্যানের বিদায়:

এর আগে গত বুধবার সকাল ৯টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিবিদ। বর্ণাঢ্য কর্মজীবনের শুরুতে তিনি বিল গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি জনপ্রতিনিধিত্বে আসেন এবং দুইবার ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রেকর্ড তিনবার নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জানাজায় সব দলের ৫ হাজার মানুষের ঢল:

স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে অনুষ্ঠিত এই জানাজায় দলমত নির্বিশেষে নগরকান্দা ও সালথা উপজেলার আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামীসহ সর্বস্তরের অন্তত পাঁচ হাজার মানুষ অংশ নেন।

জানাজার আগে পরিবারের পক্ষে বক্তব্য দেন প্রয়াতের ভাই আব্দুল কাদের সরদার ও বুলবুল সরদার। এছাড়াও শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম জাহাঙ্গীর, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর সোহরাব হোসেন, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, ডাঙ্গী ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম এবং সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

‘দলের চেয়ে ব্যক্তি মনিরুজ্জামান ছিলেন ওজনদার’:

স্মৃতিচারণ করতে গিয়ে সব দলের রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, “মনিরুজ্জামান সরদার একজন সৎ ও নির্লোভ মানুষ ছিলেন, টাকা-পয়সার দিকে তিনি কখনও নজর দেননি। আদর্শগতভাবে ভিন্ন দল করলেও আমাদের সবার সঙ্গে তার অবস্থান ছিল বন্ধুর মতো। দলীয় পরিচয়ের চেয়ে ব্যক্তি মনিরুজ্জামান হিসেবে তার ওজন ও গ্রহণযোগ্যতা ছিল অনেক বেশি। দলমত নির্বিশেষে সবার সঙ্গে মিশতে পারার এক অনন্য ক্ষমতা ছিল তার।”

জানাজা শেষে বিল গোবিন্দপুর গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

আপডেট সময় : ১২:৩২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬