ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেখ সালমান আহমেদ, ফরিদপুরঃ
  • আপডেট সময় : ০৫:৫৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / 421

ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মির্জাকান্দী গ্রামে এক নিরীহ ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হামলায় আহত ভুক্তভোগী মিজানুর রহমান বর্তমানে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে নিজ বাড়িতে অবস্থান করছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মির্জাকান্দী গ্রামের বাসিন্দা এবং মৃত এখলাস সরদারের ছেলে মিজানুর রহমান লিখিত বক্তব্যে তার উপর ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

চাঁদা না দেওয়ায় হামলা, অভিযোগ ‘তারা মেম্বার’ ও তার বাহিনীর বিরুদ্ধে

লিখিত বক্তব্যে মিজানুর রহমান বলেন, সোমবার (৮ ডিসেম্বর) সকালে তিনি তার ব্রাহ্মণকান্দা বাজারের দোকানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে একই গ্রামের হাবিবুর রহমান (স্থানীয়ভাবে ‘তারা মেম্বার’ নামে পরিচিত), মোঃ রকিব মোল্যা ও রবি মোল্যাসহ কয়েকজন সন্ত্রাসী তার ওপর হামলা চালায় এবং তাকে ব্যাপক মারধর করে।

এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হামলার কারণ সম্পর্কে ভুক্তভোগী আরও বলেন, “তারা মেম্বার এবং তার দলবল দীর্ঘদিন ধরে ব্রাহ্মণকান্দা বাজারে বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজি করে আসছে। তারা অনেক সময় বিভিন্ন দোকান থেকে পণ্য বাকিতে নিলেও তার টাকা পরিশোধ করে না।”

মিজানুর রহমান তার দোকানের বকেয়া টাকা চাইতে গেলে, উল্টো তারা মেম্বার ও তার বাহিনী তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় পরবর্তীতে তারা মেম্বার সন্ত্রাসী বাহিনী নিয়ে তার ওপর এই হামলা চালায়।

এ ঘটনায় ভুক্তভোগী মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মিজানুরের চাচাতো ভাই জামাল হোসেন, ভাগ্নে মোঃ আলম, মো. নাসির, কামরুল এবং মুরছালীন প্রমুখ।

ফরিদপুরে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৫:৫৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫