ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে এক মঞ্চে চরমোনাই পীর ও জামায়াত: কোনো চমকের অপেক্ষা?

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / 362

ইসলামি দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। তিনি বলেছেন, ইসলামি শাসন কায়েম করার এখনই উপযুক্ত সুযোগ এসেছে। বুধবার বিকেলে ফরিদপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ইসলামি ঐক্যের ডাক ও সরকারের সমালোচনা

মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, ইসলামি দলগুলোর ঐক্যের ডাকে জনগণ সাড়া দিচ্ছে। তবে ফ্যাসিবাদী ও চাঁদাবাজদের এটি সহ্য হচ্ছে না, তাই তারা ওলামা ও চরমোনাইয়ের বিরুদ্ধে লেগেছেন। তিনি আরও অভিযোগ করেন, যারা গণঅভ্যুত্থানের ডাক দিয়েছেন, তাদের বিভিন্নভাবে সমালোচনা করা হচ্ছে।

‘আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থিদের ঐক্যভাবনা ও উলামায়ে কেরাম তাওহীদি জনতার করণীয়’ শীর্ষক এই সভায় তিনি নির্বাচন ব্যবস্থার সংস্কারের ওপর জোর দেন। তিনি বলেন, পিআর (Proportional Representation) পদ্ধতির মাধ্যমে প্রতিটি ভোটারের মূল্যায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি, সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা

ফরিদপুর শহরের বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সৈয়দ শামসুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব, জেলা আমির বদরুদ্দীন, প্রবীণ আলেম আল্লামা শাহ আকরাম আলী, আল্লামা হেলালুদ্দিনসহ বিভিন্ন ইসলামিক দলের নেতৃবৃন্দ ও আলেম-ওলামারা বক্তব্য দেন।

ফরিদপুরে এক মঞ্চে চরমোনাই পীর ও জামায়াত: কোনো চমকের অপেক্ষা?

আপডেট সময় : ১১:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫