ফরিদপুরে মিথ্যা মামলার জাল, কে সেই ক্ষমতাধর নেতা?
- আপডেট সময় : ০৬:০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / 535
ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় এক প্রবীণ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শুক্রবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনের কারণ ও অভিযোগ
স্থানীয়দের অভিযোগ, পি এম বি ব্রিকস নামে একটি ইট ভাটার মালিক ওই প্রবীণ নেতা দীর্ঘদিন ধরে তার কেন্দ্রীয় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে গ্রামবাসীর ওপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে গ্রামবাসীকে হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করা হয়। এর প্রতিবাদে স্থানীয় জনপ্রতিনিধি এবং ভুক্তভোগীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তব্য ও দাবি
শিবরামপুরের চন্ডিপুরে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন- স্থানীয় জনপ্রতিনিধি কাউসার শেখ, রশিদ মোল্লা, শের আলম এবং ভুক্তভোগী আনোয়ার হোসেন লিটন ও রাজিব সরদার।
বক্তারা বলেন, এই হয়রানির বিরুদ্ধে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। তারা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।




















